বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

লেবাননে হিজবুল্লাহর ১৫ সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ১৫ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিনত জবেইল জেলাসহ বেশ কিছু স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

আইডিএফ জানায়, তারা বিনত জবেইল এলাকার একটি ভবনে রাতভর হামলা চালিয়েছে। ওই ভবনটিতে হিজবুল্লাহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। এছাড়া ওই ভবনে বিপুল পরিমাণ অস্ত্র সংরক্ষণ করা হয়েছিল।

আইডিএফ বিবৃতিতে জানায়, বিমান হামলায় আনুমানিক হিজবুল্লাহর ১৫ সদস্য নিহত হয়েছে। এছাড়া লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে প্রায় ২০০ স্থানে হামলা চালানো হয়।

এর আগে আইডিএফ জানিয়েছিল যে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের আটজন সৈন্য নিহত হয়েছে। এছাড়া আরও সাত সেনা সদস্য আহত হয়েছে বলেও জানানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যেসব সেনা নিহত হয়েছে তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের সদস্য।

লেবাননে আক্রমণ শুরু করার পর প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনীর একসঙ্গে এত সেনা নিহত হয়েছে।

লেবাননে হিজবুল্লাহ ইরানের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছে বলে দাবি করেছে ইসরায়েল।

ইরানের পরমাণু স্থাপনাগুলো আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে হিজবুল্লাহর ভাণ্ডারে থাকা অত্যাধুনিক অস্ত্রগুলো প্রতিরোধের কাজে লাগাতো তারা। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, গত দুই সপ্তাহে এই সশস্ত্র গোষ্ঠীর অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে।

একই সঙ্গে তাদের শীর্ষ নেতৃত্ব শেখ হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন এবং লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। তবে লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করার দাবি করেছে হিজবুল্লাহ। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit