বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন শেখ হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়কে মানববন্ধন  নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক লিভারপুল অধ্যায় শেষে তুরস্কের ক্লাবে যাচ্ছেন সালাহ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

সাবেক এমপি দবিরুল ইসলাম কারাগারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : ঠাকুরগাঁও-২ আসনের সাত বারের সাবেক এমপি দবিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশেষ আদালতের বিচারক রহিমা খাতুন তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
সকাল ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় তাকে দুজনের কাধে ভর দিয়ে আসতে দেখা যায়।

পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক এ এমপিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় দবিরুল ইসলামের ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে।

দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা সাত বার এমপি হন।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit