বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

যেভাবে চুল ও মাথার ত্বকের ক্ষতি করে মেহেদি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডার্মাটোলোজিস্টরা বলছেন, প্রাকৃতিকভাবে চুল রেশমী ও মজবুত করতে মেহেদি দারুণ কার্যকরী। প্রাকৃতিকভাবে চুল রং করতেও এ পাতা ব্যবহার নিরাপদ। কিন্তু অনেকেই মেহেদি পাতার পরিবর্তে বেছে নেন বাজারে পাওয়া প্যাকেটজাত হেনাকে। যা মোটেও উচিত নয়।

তারা বলছেন,

বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া প্যাকেটজাত হেনা চুলের ক্ষতির কারণ হয়ে ওঠে। কারণ গাছের পাতা থেকে চুলের জন্য যে হেনা পাউডার তৈরি করা হয়, তাতেও ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থ।

নিয়মিত এ হেনা পাউডার শুধু চুলেরই নয়, মাথার স্ক্যাল্পেরও ক্ষতি করে। ভাবছেন কীভাবে? আসুন একে একে তা জেনে নিই-

১) শুষ্ক চুল: নিয়মিত হেনা প্যাক ব্যবহারে চুলে থাকা নিজস্ব প্রাকৃতিক তেল (সিবাম) হারাতে শুরু করে। এতে করে শুধু চুল শুষ্ক হওয়ার পাশাপাশি দেখা দেয় চুলের আগা ফাঁটার সমস্যা।
২) চুলের ধরন পরিবর্তন: নিয়মিত হেনা প্যাক ব্যবহারে চুলের ধরন পরিবর্তন হতে শুরু করে। যে কারণে স্বাভাবিক চুল হয়ে ওঠে রুক্ষ্ম ও নির্জীব। যে কারণে চুল ব্রাশ করার সময় জট লাগার প্রবণতা বাড়ে ও প্রচুর চুল ঝরে।
৩) চুলের প্রাকৃতিক রংয়ে পরিবর্তন: নিয়মিত হেনা প্যাক ব্যবহারে চুলের প্রাকৃতিক কালো রং হারিয়ে যায়। চুলের রং হতে শুরু করে হালকা বাদামি বা মেরুন রঙের। যা আবার বেশি দিন স্থায়ীও হয় না। এতে চুলের রংয়ে অসামঞ্জস্য তৈরি হয় যা দেখতে খারাপ লাগে।
৪) চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে: নিয়মিত হেনা ব্যবহারের আরও একটি বড় সমস্যা হলো শ্যাম্পুর পর কন্ডিশনার বা সিরাম ব্যবহার না করলে চুল ব্রাশ করা কঠিন হয়ে পড়ে। শুকনো চুল ব্রাশ করতে প্রায়ই তেল ব্যবহার না করে আচড়ানো সম্ভব হয় না। এছাড়া দীর্ঘ সময় মাথায় হেনা লাগিয়ে বসে থাকায় চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে।
৫) মাথার ত্বকে সমস্যা: দীর্ঘ সময় মাথায় হেনা লাগিয়ে বসে থাকায় চুলের পাশাপাশি স্ক্যাল্পেরও ক্ষতি হয়। যা মাথার ত্বককে রুক্ষ্ম করে তোলে। এতে খুশকি, ফুসকুড়ি ও মাথায় অ্যালার্জির সমস্যা দেখা দিতে শুরু করে। মাথার ত্বকের এ সমস্যা অস্বস্তিরও কারণ হয়ে দাঁড়ায়। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit