শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

থাইল্যান্ডে বাসে আগুন, শিশুসহ ২৫ জনের মৃত্যুর শঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর সেটিতে আগুন ধরে গেছে। এতে অন্তত ২০ শিশুসহ ২৫ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাসটির ভেতর থেকে ১৬ শিশু ও তিনজন শিক্ষক বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে। তবে এখনও ২২ শিশু ও তিনজন শিক্ষক ‘নিখোঁজ’ রয়েছেন।

দুর্ঘটনাস্থলের প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। তদন্তকারীরা আগুনের উত্তাপের কারণে গাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বাসটি উত্তরাঞ্চলীয় উথাই থানি প্রদেশের একটি স্কুল ফিল্ড ট্রিপ থেকে ফিরে আসা শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের বহন করছিল।

থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী সুরিয়াহে জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাসটি সিএনজি-চালিত (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) ছিল কি না তা খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, মন্ত্রণালয়কে অবশ্যই একটি উপায় বের করতে হবে। সম্ভব হলে এই ধরনের যাত্রীবাহী যানবাহনের জন্য সিএনজি ব্যবহার নিষিদ্ধ করা হবে। কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit