শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে পিএসজির মুখোমুখি আর্সেনাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ জায়ান্ট আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ মিশনের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে ড্র দিয়ে শুরু করতে হয়েছে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। অথচ লিগে কি দুর্দান্ত খেলছিল মিকেল আর্তেতার শিষ্যরা। এবার জয়ে ফেরার মিশন গানারদের সামনে। প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট পিএসজি।

ফ্রান্সের ক্লাবটি অবশ্য আলোচনায় ভিন্ন কারণে। কোচ এবং ফুটবলারদের মাঝে দ্বন্দ্বের খবর শিরোনাম হয়েছে এরই মধ্যে। দলের অন্যতম ফুটবলার উসমান দেম্বেলেকে ইচ্ছাকৃতভাবে ইউসিএলের দল থেকে বাদ দিয়েছেন লুইস এনরিকে। এমন সাক্ষাৎকার দিয়েছেন ফরাসি ফুটবলার। সমালোচিত বিষয়গুলো একপাশে রেখে নিশ্চয়ই জয়ের জন্য মাঠে নামবে ফ্রেঞ্চ ক্লাবটি।
 
অন্যদিকে মিকেল আর্তেতা শিবিরে একঝাঁক ইনজুরি। জিনচেনকো, মেরিনো, ওডেগার্ড, তোমিয়াসুদের পাচ্ছেন না একাদশ সাজাতে। বেন হোয়াইট পুরোদমে ফিট নন। তবে সাকা, রাইস, হ্যাভার্টজ, গ্যাব্রিয়েল, মার্টিনেল্লিদের নিয়ে ঘরের মাঠে জয়ের স্বপ্ন দেখতে পারে ইংলিশ ক্লাবটি।
 
জয়ের খোঁজে মাঠে নামবে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। একই দশা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদেরও। তারাও পয়েন্ট ভাগাভাগি করেছে প্রথম ম্যাচে। তাই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে এই ম্যাচে জয় ভিন্ন ভাবার সুযোগ নেই পেপ গার্দিওলার। অবশ্য প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দুর্বল স্লোভান ব্রাতিস্লাভাকে।
  
সবশেষ ৬ ম্যাচের ফলাফলও খুব একটা সুখকর নয় ইংলিশ জায়ান্টদের। ৩টি ড্রয়ের সঙ্গে আছে ৩টি জয়। রদ্রি, লুইসদের পাওয়া যাচ্ছে না এই ম্যাচে অনেকটা নিশ্চিত। একই অবস্থা কেভিন ডি ব্রুইনার। তবে গোল মেশিন হলান্ড, জেরেমি ডকু, ফোডেন, কোভাচিচ, আকানজিদের নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাতিস্লাভার মাঠে জয়ের স্বপ্ন দেখছে ম্যানচেস্টার সিটি। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit