রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই! বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

১ অক্টোবর: ইতিহাসে এই দিনে স্মরণীয় যত ঘটনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঘটনাবলি

খ্রিস্টপূর্ব ৩৩১ – আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন।

৯১১ – কনস্টান্টিনোপল অবরোধকালে চার্চ অব সেন্ট মেরি অফ ব্লাকারণেতে থিওটোকোস আবির্ভূতা হন এবং সেন্ট অ্যান্ড্রু অফ কনস্টান্টিনোপলসহ সব বিশ্বাসীর ওপর তার বস্ত্র মেলে ধরেন।
৯৬৯ – এডগার অব ইংল্যান্ড সমগ্র ইংল্যান্ডের রাজা হন।
১৭৮০ – কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন হয়।
১৭৮৭ – সুভোরোভের নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে।
১৭৯১ – ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন।
১৭৯২ – ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।
১৭৯৬ – ফ্রান্স জয় করে বেলজিয়াম।
১৮৩৮ – প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু হয়।
১৮৫৪ – ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।
১৮৬৪ – পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি প্রবর্তন করা হয়।
১৮৬৯ – অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।
১৮৮৭ – ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়।
১৯০৯ – ভাগলপুরে বেগম রোকেয়া ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।
১৯২৭ – রাশিয়া-পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়।
১৯৪৬ – ন্যুরেমবার্গ ট্রায়ালে নাজি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন।
১৯৪৯ – গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়।
১৯৫৫ – প্রেসিডেন্ট মাওসেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে।
১৯৬০ – নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭৪ – যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেংকারির বিচার শুরু হয়।
১৯৮৫ – ইসরাইলের জঙ্গি বিমানগুলো তিউনিসিয়ায় ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র দফতরে হামলা চালায়।
১৯৮৮ – মিখাইল গরবাচভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পাটির্র সাধারণ সম্পাদক ও দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৯ – বিশ্বে সর্বপ্রথম ডেনমার্কে সমকামীদের বিয়ের অনুমতি দেয়া হয়।
১৯৯০ – সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৯৪ – জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় পালাউ স্বাধীনতা লাভ করে।
১৯৯৯ – বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু হয়।
২০০১ – কাশ্মীরের রাজ্যসভায় জঙ্গি হামলায় ৪০ জনকে হত্যা করা হয়। বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০৫ – বোমা হামলায় ইন্দোনেশিয়ার বালিতে ২৩ জনের প্রাণহানি ঘটে।
 

জন্ম

০২০৮ – আলেকজান্ডার সেভেরাস, রোমান সম্রাট।

 
১৭৯১ – সের্গেই আক্সাকভ, রাশিয়ান লেখক।
১৮৪৭ – অ্যানি বেসান্ত, ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, এবং আইরিশ ও ভারতীয় স্বায়ত্বশাসনের সমর্থক।
১৮৬১ – নীলরতন সরকার, ব্রিটিশ ভারতীয় চিকিৎসক ও শিক্ষাবিদ।
১৮৬৫ – পল ডুকাস, ফরাসি সুরকার, পণ্ডিত ও সমালোচক।
১৮৮১ – বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম এডওয়ার্ড বোয়িং।
১৮৯৫ – পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ।
১৯০০ – টম গডার্ড, ইংরেজ ক্রিকেটার।
১৯০৬ – শচীন দেববর্মণ, ভারতীয় সুরকার ও সঙ্গীতশিল্পী।
১৯০৬ – নিকুঞ্জ সেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী, রাইটার্স বিল্ডিংস অভিযানের রূপকার।
১৯২০ – আবুল হোসেন মিয়া, বাংলাদেশি ছড়াকার ও শিশু সাহিত্যিক। ওয়াল্টার ম্যাথাউ, মার্কিন কৌতুকাভিনেতা।
১৯২১ – এআরএম ইনামুল হক, বাংলাদেশের প্রথম মরণোত্তর চক্ষুদানকারী। জেমস হোয়াইটমোর, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
১৯২২ – চেন নিং ইয়াং, নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯২৪ – আব্দুল মালেক উকিল, বাংলাদেশি আইনজীবী এবং রাজনীতিবিদ।  জিমি কার্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি।
১৯২৭ – খোরাসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মাদ তাকি খান পেসিয়ান তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুচরদের হাতে নিহত হন।
১৯২৮ – লরেন্স হার্ভি, লিথুয়ানীয় ব্রিটিশ অভিনেতা।
১৯৩০ – ফিলিপ নোয়ারে, ফরাসি চলচ্চিত্র অভিনেতা।
১৯৩৫ – কৃষ্ণা চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।
১৯৩৫ – জুলি অ্যান্ড্রুজ, ইংরেজ অভিনেত্রী, গায়িকা, লেখিকা, মঞ্চনাটক পরিচালক ও নৃত্যশিল্পী।
১৯৩৬ – ডানকান এডওয়ার্ডস, ইংরেজ আন্তর্জাতিক ফুটবলার।
১৯৩৭ – সাঈদ আহমেদ, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৪০ – কবি, প্রাবন্ধিক মনজুরে মাওলা।
১৯৪৩ – ছড়াকার সিরাজুল ফরিদ।
১৯৪৭ – আরন চিয়েচানভের, নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলি জীববিজ্ঞানী ও চিকিৎসক।
১৯৪৮ – পশ্চিমবঙ্গে জনশিক্ষা আন্দোলনের নেতা শক্তি মণ্ডল।
১৯৫০ – র‍্যান্ডি কোয়াইড, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
১৯৫৬ – টেরেসা মে, ব্রিটিশ রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী।
১৯৬৬ – জর্জ উইয়াহ, সাবেক লাইবেরিয়ার ফুটবলার ও রাজনীতিবিদ।
১৯৬৮ – রিচার্ড হালসল, জিম্বাবুয়ের ক্রিকেটার।
১৯৭২ – ফাহিম মাশরুর, বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা।
১৯৮০ – টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস।
১৯৮১ – হুলিও বাপতিস্তা, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৮৫ – নাজিমউদ্দিন আহমেদ, বাংলাদেশি ক্রিকেটার। মুহাম্মদ কালিম, আমিরাতি ক্রিকেটার।
১৯৮৯ – ব্রি লারসন, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীতজ্ঞ।
১৯৯০ – সালমা খাতুন, বাংলাদেশি প্রমীলা ক্রিকেটার।
১৯৯১ – আসিফ আলী, পাকিস্তানি ক্রিকেটার।
 

মৃত্যু

০৯৫৯ – এডওয়িগ, ইংরেজ রাজা।

 
১১৮৯ – গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি ১১৮৪ সাল থেকে নাইট টেম্পলারের গ্রান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন।
১৪৯৯ – মারসিলিও ফিচিনো, ইতালিয়ান জ্যোতিষী ও দার্শনিক।
১৯২৯ – আন্টইনে বউরডেলে, ফরাসি ভাস্কর ও পেইন্টার।
১৯৪২ – ব্রজমোহন জানা, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৪৭ – স্পেনের কবি ও নাট্যকার গ্রেগোরিও মার্তিনেজ সিয়েরা।
১৯৫১ – পলিন ফাইফার, মার্কিন সাংবাদিক ও লেখিকা।
১৯৫৯ – এনরিকো ডে নিকোলা, ইতালীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ইতালি ১ম প্রেসিডেন্ট।
১৯৭১ – সাফিল মিয়া, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাবপ্রাপ্ত।
১৯৮৫ – ই.বি. হোয়াইট, মার্কিন সাংবাদিক ও লেখক।
১৯৮৭ – মাওলানা আবদুর রহিম।
১৯৮৮ – ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির নেতা ক্রয়ং চিনের মৃত্যু হয়।
১৯৯০ – জন স্টুয়ার্ট বেল, আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী।
১৯৯৫ – শীর্ষস্থানীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লা।
২০০০ – চিত্রশিল্পী কালাম মাহমুদ।
২০০১ – গ্রেগরি হেমিংওয়ে, মার্কিন চিকিৎসক ও স্মৃতিকথাকার।
২০১২ – ডির্ক ব্যাচ, জার্মান অভিনেতা, গায়ক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৩ – টম ক্ল্যানসি, মার্কিন ইতিহাসবিদ ও লেখক।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit