মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আইপিএলে ক্রিকেটারদের পকেট আরও ‘ভারী’ করার ঘোষণা বিসিসিআইয়ের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মৌসুম শুরুর আগে ক্রিকেটারদের সুখবর দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পরের আসর থেকে ক্রিকেটারদের ম্যাচ ফি’র ঘোষণা দিয়েছে তারা। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই ক্রিকেটাররা ম্যাচ ফি পান। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ ফি’র প্রচলন রয়েছে। এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগেও যুক্ত হলো ম্যাচ ফি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহ। তিনি লিখেছেন, ‘আইপিএলের ধারাবাহিক ও চমকপ্রদ পারফরম্যান্স উদযাপনে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছি। ক্রিকেটারদের জন্য সাড়ে ৭ লাখ রুপি ম্যাচ ঘোষণা করছি। আইপিএল ও আমাদের ক্রিকেটারদের জন্য এটি নতুন এক যুগ।’

ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করা পারিশ্রমিকের বাইরে প্রতি ম্যাচের জন্য এই সাড়ে ৭ লাখ রুপি পাবেন ক্রিকেটাররা। এক আসরে লিগপর্বের সবগুলো ম্যাচ খেললে বাড়তি ১ কোটি ৫ লাখ রুপি আয় করবেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit