বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

উম্মে কুলসুম চট্রগ্রাম বিভাগে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : চট্রগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এস,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম সাথী।রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট এস,এস প্রাথমিক বিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিনি সম্মাননা গ্রহণ করবেন।  

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উম্মে কুলসুম সাথী বলেন, স্বীকৃতী কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এ স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাকে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমার সহকর্মীদের কৃতজ্ঞতা তারা আমাকে সবসময় আন্তরিক সহযোগিতা ও প্রেরণা দিয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.টি.এম এহসানুল হক চৌধুরী বলেন, এই প্রথম শ্রেষ্ঠ গুণী শিক্ষক ক্যাটাগরিতে শিক্ষকদের পুরস্কিৃত করার প্রচলন চালু করা হয়। প্রথমবারেই শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন সাথী। শিক্ষা ও নৈতিকতা প্রসারে এই সম্মাননা তার শিক্ষা জীবনে আরও সফলতা বয়ে আনবে বলে আশা করছি।  

উল্লেখ্য, ২০১৯-২০২২ সালে কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন উম্মে কুলসুম সাথী। এরপর ২০২৪ সালে তিনি চট্টগ্রাম বিভাগ থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২১

    

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit