শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিশ^নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ভারতে বিশ^নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী পুরোহিতের ফাঁসির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।পৌর শহরের কাচারি মসজিদের সামনে থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাহ মাঠের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলার শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাসউদুর রহমান ফকির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী উসমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নুরে আলম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অর্থ সম্পাদক মুফতি আবু ওয়াক্কাস। ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোশাররফ হোসেন, কলমাকান্দা ছাত্র আন্দোলন শাখার সাধারণ সম্পাদক আইনুন নাঈম।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি দুর্গাপুর উপজেলা শাখার নায়েবে সদর হাফেজ মাওলানা আব্দুল মান্নান।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit