মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

কানপুর টেস্ট : তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। দ্বিতীয় দিনের পুরোটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। এবার তৃতীয় দিনে বৃষ্টি না হলেও একটি বলও মাঠে গড়াল না।

কানপুরে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে না। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে লাঞ্চের আগে আর বল মাঠে গড়ায়নি। যদিও মাঠের বেশিরভাগ কাভার তুলে ফেলা হয়েছিল। শোনা যাচ্ছিল, মাঠ খেলার উপযোগী।

বাংলাদেশ সময় পৌনে একটার দিকে মাঠ পরিদর্শন করেন চতুর্থ আম্পায়ার। মাঠ শুকানোর কাজ চলছিল তখন। লাঞ্চের পর খেলা হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আলোক স্বল্পতা।

পরবর্তী মাঠ পরিদর্শন হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। তৃতীয় দফা মাঠ পরিদর্শনের পর কোনো বল মাঠে গড়ানোর আগেই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। দুই দলের খেলোয়াড়রা অবশ্য আজও হোটেল থেকে মাঠে আসেননি।  

এর আগে, টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল। পরে দ্বিতীয় দিনের খেলার পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit