শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

এবার হিজবুল্লাহর গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের প্রধান হাসান খলিল ইয়াসিনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। 

এক বিবৃতিতে আইডিএফ বলেছে, তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের দায়িত্বপ্রাপ্ত হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে শনিবার ওই বিমান হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়, একটি বিভাগের প্রধান হিসেবে উত্তর সীমান্তে এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন ইয়াসিন।

এর আগে গত শুক্রবার রাতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ইরানে ৫ দিন ও ইরাকে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবারের ইসরায়েলি হামলায় লেবাননে ৩৩ জন নিহত নিহত হয়েছে। গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছে।

লেবাননের পরিবেশবিষয়ক মন্ত্রী নাসের ইয়াসিন বলেছেন, ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় লেবানন থেকে প্রায় ১০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। রবিবারও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সূত্র: আনাদোলু এজেন্সিটাইমস অব ইসরায়েল, আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit