সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে যেভাবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : নতুন নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার আগপর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু পড়ানো শেষ হবে, তার ভিত্তিতে ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা নেয়া হবে।

এ-সংক্রান্ত নির্দেশনার চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ নির্দেশনা প্রকাশ করে। নির্দেশনায় বলা হয়েছে, এনসিটিবি থেকে পাঠানো চিঠির আলোকে ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় দেয়া সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবণ্টন ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
গত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণি কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী শ্রেণিকক্ষের শিখন কার্যক্রম শেষ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী-শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বার্ষিক পরীক্ষার আগপর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে, তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র তৈরি করে বার্ষিক পরীক্ষা নিতে পারবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

তবে আগে এক চিঠিতে সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণের বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit