স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া, আইন প্রণেতা বিজিথা হেরাথ এবং নিজে পোর্টফোলিও নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন৷
এর আগে অমরাসুরিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, এবং বিচার, জনপ্রশাসন, প্রাদেশিক পরিষদ, স্থানীয় সরকার, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, শ্রম, নারী, শিশু ও যুব বিষয়ক, ক্রীড়া, ব্যবসা, বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, সমবায় উন্নয়ন, শিল্প ও উদ্যোক্তা উন্নয়ন এবং স্বাস্থ্য মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিযুক্ত হন।
হেরাথকে বৌদ্ধ বিষয়ক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক, জাতীয় সংহতি, সামাজিক নিরাপত্তা, গণমাধ্যম, পরিবহন, মহাসড়ক, বন্দর ও বেসামরিক বিমান চলাচল, জননিরাপত্তা এবং পররাষ্ট্র, পরিবেশ, বন্যপ্রাণী, বন সম্পদ, পানি সরবরাহ, বৃক্ষরোপণ মন্ত্রীর এবং সম্প্রদায়, অবকাঠামো, গ্রামীণ ও নগর উন্নয়ন, আবাসন ও নির্মাণ মন্ত্রণায়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪৪