শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

এম এ রহিম চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও নসিমন সংঘর্ষে তৌফিক হোসেন (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহতহয়েছেন। একই ঘটনায় নিহতের সহপাঠী সিয়াম হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার চুড়নকাঠির ইউনিয়নের দোগাছিয়া ইটভাটার সামনে যশোর- চৌগাছা সড়কে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত তৌফিক হোসেনে চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রারামের তবিবর রহমানের ছেলে ও আহত সিয়াম ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হাসনহাটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তারা দুজনই যশোর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের ছাত্র।

নিহত তৌফিক হোসেনের চাচা চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর বলেন, সিয়াম হোসেন ও তৌফিক হোসেন গ্রামের বাড়ি চাঁদপাড়ায় অবস্থান করছিল। ঘটনার দিন সকালে তারা দুই বন্ধু একটি আর ওয়ান-৫ মোটরসাইকেলে যশোর প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিল। চুড়ামনকাঠি ইউনিয়নের দোগাছিয়া ইটভাটার সামনে পৌছালে নসিমনের সাথে সংঘর্ষ হয়। এতে তারা মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তোফিক হোসেনকে মৃত ঘোষণা করেন। সিয়াম হোসেনর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করেন।

স্থানীয় ইউপি সদস্য আবু সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit