শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

ভারত এক ম্যাচ হারলেই আসল রূপ বেরিয়ে আসবে গম্ভীরের: তামিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : গৌতম গম্ভীরকে নানা সময় প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের দিকে তেড়ে যেতে দেখা গেছে। বিশেষ করে বিরাট কোহলির সঙ্গে গম্ভীরের দ্বন্দ্ব ছিল অনেকটা প্রকাশ্যে। সেই তাকেই এখন দেখা যাচ্ছে ভিন্ন রূপে। ভারতের কোচ হওয়ার পর কি তবে নিজেকে কি বদলে ফেলেছেন গম্ভীর?

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অন্তত তা মনে করেন না। তার মতে, ভারত এক ম্যাচ খারাপ করলেই গম্ভীরের আসল রূপ বেরিয়ে আসবে। বাংলাদেশ-ভারত সিরিজের অফিশিয়াল সম্প্রচারকারী চ্যানেল স্পোর্টস–১৮ ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমায় আলোচনা গম্ভীরকে নিয়ে এমন কথা বলেছেন তামিম।

ভারতের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান পার্থিব প্যাটেলের গম্ভীরকে নিয়ে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘যখন আপনি জিততেই থাকবেন, তখন একজন মানুষের আসল চরিত্র সম্পর্কে জানতে পারবেন না। যখন আপনি একটি সিরিজ হারবেন এবং এরপর আরেকটি, তখনই আসল চেহারা বেরিয়ে আসে।

কোনো সন্দেহ নেই তিনি (গৌতম গম্ভীর) একজন যোগ্য ব্যক্তি। কিন্তু তাকে এখনই কিছু বলাটা বেশ তাড়াহুড়া হয়ে যায়। ভারত একটা ম্যাচ খারাপ খেলুক, তখনই বুঝতে পারবেন।’গম্ভীরের ভারত অবশ্য এখনও তেমন কোনো চাপের মুখে পড়েনি। তার দায়িত্ব নেওয়ার পর খুব একটা খারাপ করেনি ভারত। তাই এখনও সেই অর্থে চাপের মুখে পড়তে হয়নি গম্ভীরকে। চাপে পড়লে তার আচরণে বদল আসে কিনা সেটাই এখন দেখার।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit