বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

বৃষ্টি ভেজা দিনে উইকেট পড়ল তিন, লড়াইয়ে মুমিনুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে ৩৫ ওভারের বেশি খেলা মাঠে গড়ায়নি। বৃষ্টি বিঘ্নিত দিনে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। ৪০ ও ৬ রানে অপরাজিত আছেন সাবেক দুই অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও মুশফিকুর রহিম। শুক্রবার কানপুরের গ্রিন পার্কে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে ১২.১ ওভারে স্কোর বোর্ডে মাত্র ২৬ রান জমা করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার জাকির হাসান (০) ও সাদমান ইসলাম অনিক (২৪)।

তৃতীয় উইকেটে বর্তমান ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক সৌরভ ৫১ রানের জুটি গড়েন। দলীয় ৮০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অধিনায় নাজমুল হোসেন শান্ত (৩১)। এরপর মুমিনুল হকের সঙ্গে জুটি গড়ে তুলেন সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে তারা অবিচ্ছিন্ন ২৭ রানের জুটি গড়েছেন। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চেন্নাইয়ে ২৮০ রানের বড় ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজেই আছে স্বাগতিক ভারত।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit