মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

২৪ বলে ০, বিশ্বেই যেখানে বিরল জাকির!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : জাকির হাসান। কানপুরে এক নতুন ঘটনারই জন্ম দিলেন। আকাশ দীপের বলে আউট হয়ে সাজঘরে ফেরা জাকির ঘটালেন এক নতুন কাণ্ড। ওপেনিং করতে নেমে ২৪ বল মোকাবেলা করেছেন তিনি। কিন্তু রানের খাতা ছিল শূন্য। আর বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে এই ঘটনা প্রথম। এমনকি বিশ্বেও বিরল। এক থেকে তিনের মধ্যে ব্যাট করতে নামা কোনো ব্যাটারেরই এতো বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার নজির নেই।

শুরুর টানা ১৮ বল যশপ্রীত বুমরার মুখোমুখি হন জাকির। ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজের দুই বলই মোকাবেলা করেন। রবিচন্দ্রন অশ্বিনের খেলেন একটি বল। সে বল থেকে লেগ বাইয়ের বদৌলতে এক রান আসে। তবে জাকিরের ব্যক্তিগত রানের খাতা থাকে শূন্য। 

বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার ‘রেকর্ড’টি অবশ্য জাকিরের নয়। সেটি বোলার মঞ্জুরুল ইসলামের। ২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন ১০ নম্বরে নামা মঞ্জুরুল। ব্যাটারদের মধ্যে শূন্য রানে আউট হওয়ার আগে সবচেয়ে বেশি বল খেলা ক্রিকেটার রাজিন সালেহ। চারে নেমে তিনি আউট হন ২৯ বলে ০ রানে।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit