মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বেশি বোলিং নিয়ে কোচ গিলেস্পির উদ্বেগ, মানতে নারাজ আফ্রিদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান তো বটেই সময়ের সেরা পেসারদের তালিকা করলেও সেখানে জায়গা পাবেন শাহিন শাহ আফ্রিদি। তবে সম্প্রতি টানা খেলতে হচ্ছে তাকে। যা আগামীতে তার ফিটনেসে প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির কোচ জেসন গিলেস্পি। যে কারণে আগামীতে আফ্রিদিকে বিশ্রাম দিয়ে খেলানোর পক্ষেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে আফ্রিদি অবশ্য কাজের চাপ মানতে নারাজ। সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের উদাহরণ টেনে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।

কাজের চাপ নিয়ে আফ্রিদি বলেন, ‘প্রথমত, আপনি যদি বলেন আমি বিশ্বের সবচেয়ে বেশি বোলিং করেছি (টেস্ট ক্রিকেটে বোলারদের মধ্যে)… তবে আপনাকে অতীতের দিকে তাকাতে হবে। আমাদের সব কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস সেই সময়ে কেউ ছিলেন না যাদের কাজের চাপে সমস্যা হয়েছে।’

আফ্রিদি আরও বলেন, ‘আমি জানি না কেন আমরা গত এক বছরে এটাকে একটা বড় বিষয় বানিয়েছি যে কাজের চাপ আছে। খেলোয়াড়রা আহত হচ্ছে। এটা নির্ভর করে খেলোয়াড়দের ওপর, তারা কীভাবে নির্দিষ্ট ফরম্যাটে খেলবে। বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয় সে সম্পর্কে আপনাকে মানসিকভাবে ফিট এবং শক্তিশালী হতে হবে।’

এর আগে পাকিস্তানি পেসারদের ওপর চাপ বাড়ছে জানিয়ে গিলেস্পি বলেছিলেন, ‘ফাস্ট বোলাররা সবসময় জেতার জন্য প্রচুর চাপের মধ্যে থাকে। আমরা যখন আমাদের মূল সম্পদের দিকে তাকাই, শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ সব ফরম্যাটেই পাকিস্তানের জন্য কাজের চাপ বহন করেছেন। শাহিন গত ১৮ মাসে বিশ্বের যে কোনো ফাস্ট বোলারের চেয়ে তিনগুণ বেশি ওভার বোলিং করেছেন। এটি উদ্বেগজনক।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit