বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? আজকের নামাজের সময়সূচি, ২২ ‍জুলাই, ২০২৬ হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত

ভোলাহাটে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ঝগড়া চলছিল বাবা-ছেলের মধ্যে। এ সময় ঝগড়া থামাতে আসেন চাচা। তখন ভাতিজা ক্ষিপ্ত হয়ে ওঠেন চাচার ওপর। একপর্যায়ে ছুরি দিয়ে চাচার পেটে আঘাত করেন ভাতিজা। এতে প্রাণ হারান চাচা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবেক ইউপি সদস্য ঈসমাইল হোসেন দুল (৬৫) ঝাউবোনা গ্রামের মৃত্য সামার ছেলে ও ভাতিজা রবিউল ইসলাম ভুটু (২৫) একই গ্রামের মিলন আলীর ছেলে। তারা সর্ম্পকে আপন চাচা ভাতিজা। বিষয়টি সতত্যা নিশ্চিত করেছেন ভোলাহাট থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইকবাল পাসা।

স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ঝাউবোনা গ্রামের মিলন আলীর সঙ্গে তার ছেলে রবিউল ইসলাম ভুটু ঝগড়া শুরু হয়। এ সময় চাচা থামাতে গেলে ভাতিজা তাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন ঈসমাইল হোসেন দুলুকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক দেলোয়ার হোসেন মৃত্য ঘোসনা করেন।

ভোলাহাট থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইকবাল পাসা জানান, গত রাতে মিলন আলী ও ভুটু অর্থাৎ বাপ-ছেলের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এই সময় ভুটুর চাচা দুলু তাদের থামাতে গেলে ভুটু তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রবিউল ইসলাম ভুটুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া আইনী বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit