স্পোর্টস ডেস্ক : ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। তার পর এবারই প্রথম টস জিতে কোনো দলের অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেবার টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ৮ উইকেটে ৫৫৯ রান তুলেছিলো। যদিও সেই ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছিলো।
এদিকে ভারতের মাটিতে দেশটির কোনো অধিনায়কের টসে জিতে ফিল্ডিং নেয়ার সর্বশেষ ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালে। সেবার বেঙ্গালুরুর টেস্টে টস জিতে বোলিং নিয়েছিলেন বিরাট কোহলি। অবাক করার বিষয় হচ্ছে, সেই ম্যাচটিও ড্র হয়েছিলো।
এদিকে টস জিতে প্রথমে বোলিংয়ে নিয়ে বাংলাদেশকে কিছুটা চাপেই ফেলেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৫ রান। ক্রিজে মুমিনুল ১০ এবং শান্ত ১৬ রানে অপরাজিত আছেন।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৩০