রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

ঢাবির দর্শন বিভাগের দুই শিক্ষিকাকে ক্লাস নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের দুই শিক্ষিকাকে ক্লাস এবং পরীক্ষার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগের চেয়ারম্যান ড. শাহ কাওসার মোস্তফা আবুলওয়ালী এই নির্দেশনা প্রদান করেন। যারা এই সিদ্ধান্তের আওতায় এসেছেন তারা হলেন ড. রেবেকা সুলতানা এবং সহযোগী অধ্যাপক মন্দিরা চৌধুরী।

 মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. রেবেকা সুলতানা ও মন্দিরা চৌধুরী ১৩তম ব্যাচ থেকে ১৭তম ব্যাচ পর্যন্ত ক্লাস এবং পরীক্ষা সম্পর্কিত দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। এছাড়া, তারা কোর্স কোঅর্ডিনেটরের দায়িত্ব থেকেও বিরত থাকবেন। বুধবার থেকে দর্শন বিভাগের সব ক্লাস যথারীতি চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিভাগীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র আন্দোলনের সময় ড. রেবেকা সুলতানা ও মন্দিরা চৌধুরীকে নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ড. রেবেকা সুলতানা আন্দোলন চলাকালীন ছাত্রদের হুমকি দিয়েছেন এবং তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। অন্যদিকে, সহযোগী অধ্যাপক মন্দিরা চৌধুরীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটূক্তি করা এবং ইসলামোফোবিক মন্তব্য করার অভিযোগ ওঠে।
এই দুই শিক্ষক সম্পর্কে দর্শন বিভাগের একজন শিক্ষার্থী বলেন, মন্দিরা চৌধুরী যেসব শিক্ষার্থীদের দাঁড়ি-টুপি আছে তাদেরকে ‘হুজুর’ বলতেন, কণ্ঠ টান দিয়ে এটা বলতেন যেখান শ্লেষ-ঘৃণা মিশ্রিত থাকতো। আর রেবেকা সুলতানার কাছে যাদের টিউটোরিয়াল হতো তাদের সবাইকে নিয়ে তিনি প্রতিবার রামকৃষ্ণ মিশনে যেতেন এবং ছবি তুলে সবাইকে পোস্ট করতে বলতেন। বারবার রামকৃষ্ণ মিশনেই কেন যেতেন, ছবি প্রচার করতেন, তা আমার ধারণা নাই।

বিভাগ সূত্রে জানা গেছে, ছাত্রদের এসব দাবির পরিপ্রেক্ষিতেই বিভাগীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit