শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

হত্যা মামলায় কারাগারে নাট্যনির্মাতা রিংকু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থীকে হত্যার মামলায় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্যাহ এ আদেশ দিয়েছেন।

একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করা রিংকু সোমবার রাতে গুলশান থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন।

পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রাজু আহমেদ। এসময় রিংকুর পক্ষে জামিনের আবেদন করা হয়।

শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সেইসঙ্গে জামিন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার তারিখ রাখা হয়েছে।

আদালতে রিংকুর সহকর্মী চয়নিকা চৌধুরী, আরশ খান ও দীপংকর দীপন উপস্থিত ছিলেন।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান।

মামলায় অন্যদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক চিফ হুইফ নূরে আলম চৌধুরী লিটন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং গয়নার দোকান ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালাকে আসামি করা হয়েছে।

তরুণ নির্মাতা রিংকুর নাটকের মধ্যে আছে ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’।

নাটক নির্মাণ করে দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit