সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

১ জানুয়ারি প্রাথমিকে নতুন বই, মাধ্যমিকে নিশ্চিত নয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন। মঙ্গলবার বিকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, ‘পয়েলা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সবাই নতুন বছরের বই পাবে। বইয়ের মানের ক্ষেত্রে কোনও আপোষ করা হবে না। কর্ণফুলী পেপার মিলের মতো ভালো মানের কারখানার কাগজ দিয়ে এবার বই ছাপা হবে।’ 

অবশ্য অন্যান্য বছরগুলোর মতো এবার বই উৎসব হবে কিনা তা নিশ্চিত করতে পারেন নি অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘বছরের প্রথম দিন সবাই বই পাবে।’

তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও আসেনি বলেও জানান ড. সালেহউদ্দীন। 

অর্থ উপদেষ্টা জানান, দেড়লাখ মেশিন রিডেবল পাসপোর্টের ফয়েল পেপার কেনার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। রাশিয়াসহ কয়েকটি দেশ থেকে ইউরিয়া সার কেনা হবে যাতে কৃষিখাতে কোনও প্রভাব না পড়ে।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit