মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

প্রেমিক, প্রেমিকা কথায় কথায় মিথ্যা বলছে, বুঝবেন কীভাবে?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকেই মনে করেন ‘মিথ্যা বলাটা একটা আর্ট’। কোনো পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে হরহামেশাই সবাই মিথ্যা বলেন। কিন্তু এ মিথ্যা যদি প্রেম জীবনেও ঢুকে পড়ে তবে তা বিপদসংকেতই ধরে নিতে পারেন। বিজ্ঞান ও হিউম্যান সাইকোলোজি বলছে, মানুষ যখন মিথ্যা বলে তখন ব্রেইনকে উল্টোভাবে ভাবতে হয়। তাই বেশকিছু আচরণ মিথ্যা বলার সময় মানুষের মধ্যে ফুটে ওঠে।

এ প্রসঙ্গে সাউদার্ন কানেকটিকাট স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক কেভিন কলওয়েল বলেন, ‘যদি আপনি মনে করেন কেউ আপনার সাথে মিথ্যা বলছে, তবে তার সাথে কোনো সন্দেহ প্রকাশ ছাড়াই কথা বলা শুরু করুন। কারণ, যদি সে বুঝে যায় আপনি সন্দেহ করছেন তবে সে তার কথার ধরন পরিবর্তন করে ফেলবে।’
 
মিথ্যা বলছে মনে হওয়া মানুষটার সঙ্গে কথা বলার সময় তাকে ভালোভাবে লক্ষ্য করা প্রয়োজন। কেননা বেশকিছু বিষয় এ সময় আপনাকে স্পষ্ট করে দেবে সামনে থাকা মানুষটি মিথ্যা বলছে। আসুন এগুলো একে একে জেনে নিই-
 
প্রথমেই লক্ষ্য করবেন, কথা বলতে বা উত্তর দিতে যদি কেউ সাধারণ সময়ের চেয়ে একটু বেশি সময় নেয়, তবে সে সত্য বলছে এমনটা নাও হতে পারে।
 
মিথ্যা বললে সেই বিষয়ে তথ্য আপনি তাকে আবার জিজ্ঞাসা করতে পারেন। তবে এর জন্য আপনাকে ১ সপ্তাহ ধৈর্য ধরতে হবে। অনেক সময় বেশিও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগের উত্তরের সঙ্গে বর্তমান উত্তরের অনেকটাই রকম-ফের হবে যদি সে মিথ্যা বলে থাকে।
 
যদি কোনও নির্দিষ্ট প্রশ্নে আপনার সামনে থাকা ব্যক্তিটি পাল্টা প্রশ্ন করেই চলেন কিংবা সেই বিষয় বা প্রসঙ্গ পাল্টে দিতে চেষ্টা করে তবে বুঝতে হবে সে মিথ্যা বলছে।
 
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের অধ্যাপক অ্যামি কাডি তার ‘প্রেজেন্স: ব্রিংগিং ইয়োর বোলডেস্ট সেলফ টু ইয়োর বিগেস্ট চ্যালেঞ্জেস’ নামক বইটিতে মিথ্যা কথা ধরে ফেলার কিছু উপায় বলেছেন। বইতে উল্লেখিত মনোবিজ্ঞানীরা মনে করেন, মিথ্যা ধরে ফেলার জন্য বড় কোনো বিষয়ের ওপর মনোযোগ না দিয়ে কথা বলার সময় ছোট বিষয়গুলোর ওপর গুরুত্ব দিতে হবে।

কারণ মিথ্যা কথা বলার সময় আমাদের ব্রেইনের স্বাভাবিক কার্যকারিতার কারণে চেহারা ও শারীরিক অঙ্গভঙ্গি অজান্তেই অনেক সময় বিদ্রোহ করে বসে। যেমন মিথ্যা বলার সময় চোখ নিচু করা কিংবা আশেপাশে তাকানো, কথা আটকে যাওয়া, বসা অবস্থায় পা নাড়ানো ইত্যাদি লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। তাই কারও মিথ্যা ধরে ফেলতে এই অঙ্গভঙ্গির ওপরও জোর দিতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit