রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

রাশিয়ার পাঠানো ৭১ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামলার উদ্দেশ্যে রাশিয়ার পাঠানো ৮০টি ড্রোনের মধ্যে ৭১টি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট। স্থানীয় সময় রোববার ইউক্রেনের বিমানবাহিনী বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে এ দাবি করা হয়।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলার উদ্দেশ্যে রাতে এই ড্রোনগুলো পাঠিয়েছিল রাশিয়া। রাশিয়ার মোট ৭১টি ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া ইউক্রেনের আকাশসীমায় শনাক্ত ছয়টি রুশ ড্রোনের হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। এই ড্রোনগুলো পরে হারিয়ে যায়।

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখলি অংশ থেকে রুশবাহিনী দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়ে বলেও দাবি করে ইউক্রেনীয় বিমানবাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে, নাকি সেগুলো প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইউক্রেনের বিমানবাহিনী।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit