শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম’র শার্শায় মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম শার্শা উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ,জনপ্রতিনিধি, সাংবাদিক,পেশাজীবী, ব্যবসায়ী, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

২৩ সেপ্টেম্বর সোমবার শার্শা উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১টার সময় এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। মতবিনিময় সভা সঞ্চালন করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নুসরাত ইয়াসমিন।

এ মতবিনিময় সভায় প্রথমে বৈষ্যমমুলক ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি ১ মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় গত ৫ আগষ্ট ১৭ বছরের স্বৈরাচার খুনি হাসিনার পতনের পর এ মতবিনিময় সভায় মুক্ত মনে বক্তব্যদেন জামায়াতের কেন্দ্রী নেতা ও যশোর জেলার সাবেক আমির মাওঃ আজিজুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট যশোর ফাজানা ইসলাম, শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহফুজা খাতুন, শার্শা উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ বিনয় কৃঞ্চ মন্ডল, শার্শা থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান,বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ সুমন ভক্ত,বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ, নাভারন হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান রোকন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, যশোর জেলা পশ্চিম জামায়াতের আমির মাওঃ হাবিবুর রহমান, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, জামায়াত নেতা ইঞ্জিনিয়র মোঃ তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, অধ্যাপক ফারুক হাসান,বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদক বকুল মাহবুব, সাংবাদিক আহম্মদ আলী শাহীন, মনিরুল ইসলাম মনি, আব্দুল মান্নান,সেলিম আল রেজা, নাসির উদ্দিন, বিজিবি সুবেদার মোঃ মামুন শিকদার, বেনাপোলসিএন্ডএফ স্টাফ এসোসিয়েমনের সভাপতি মুজিবর রহমান,বেনাপোল ট্রান্সপোর্ট এসোসিয়েমনের সভাপিত মুজিবর রহমান, শার্শা যুবদলের আহবায়কমোস্তাফিজর রহমান, শার্শা ছাত্রদল নেতা সবুজ হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit