রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ভরা মৌসুমেও চাঁদপুরে ইলিশের দাম চড়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : ইলিশের ভরা মৌসুম হলেও দেশের নদীগুলোতে আশানুরুপ মাছ না পাওয়ায় চাঁদপুরের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাট পাইকারি বাজারে বাড়েনি সরবরাহ। ফলে আড়তে ও স্থানীয় বাজারে ইলিশের দাম এখনও চওড়া।

চাঁদপুরে পদ্মা-মেঘনায় বছর জুড়েই ইলিশ মিলে। এবারে ভরা মৌসুমে গত বছরের তুলনায় ইলিশ সরবরাহ অর্ধেকের চেয়েও কম। এছাড়া দেড় শতাধিক ছোট-বড় মৎস্য আড়তে এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ আমদানি হচ্ছে। 

ব্যবসায়ীরা জানান, বাজারের অবস্থা দেখে মনে হয় ইলিশের চেয়ে মানুষই বেশি। সুস্বাদু রূপালী ইলিশ কিনতে এসে অনেক ক্রেতাই হয়ে যাচ্ছেন পর্যটক। চাঁদপুরে বর্তমানে ১২০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ ২০০০ হাজার টাকা, আর ১ কেজি ইলিশ ১৭০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। 

ক্রেতাদের অভিযোগ, বছরের এই সময় ইলিশ কিনতে ঢাকাসহ সারাদেশ থেকে অনেকেই ভিড় জমান চাঁদপুরে। ইলিশের দাম বাড়েনি, গ্রাহক বেড়েছে, সরবরাহ কম, তাই মনে হয় ইলিশের দাম বেশি। 

ক্রেতা মোতাহের হোসেন ও সফিউল্যাহ হায়দার বলেন, এখানে মাছের দাম অনেক বেশি। ১২০০ গ্রামের ইলিশ প্রতি কেজির দাম ২০০০ টাকা। ইলিশ মাছতো চাষ করা লাগে না। দাম কম হওয়ার কথা। দেখতেছি কম দামে ইলিশ পাওয়া যায় কিনা। এখানের ইলিশ ঢাকা থেকে প্রতি কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা বেশি। 

চাঁদপুর মৎস্য ও বনিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন,  দেশের নদ-নদী গুলোতে নেই কাঙ্খিত মাছ। ভোলা, বরিশাল, হাতিয়া, সন্দীপ সহ দেশের নিম্নাঞ্চল থেকে আসছে না তেমন ইলিশ। তবে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি এবং সরবরাহ আরও কমে গেলে ইলিশের দাম বেড়ে যাবে।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit