বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ দিনের এক নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন মা। 

কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্বাবধানে রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শেষ বিকালে ওই মা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ০৮ নম্বর বেডে বসেন। রাত আটটার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। 

পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, নবজাতকের মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেয়া হবে।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit