বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

লক্ষ্মীপুরে আ’লীগ নেতাকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরে পাঁচপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে জানান, সন্ধ্যার পর তার বাবা একটি ফোন কল পেয়ে ঘর থেকে বের হন। এসময় ঘরের পেছন থেকে বেরিয়ে হামলাকারীরা তাকে আক্রমণ করে। তাকে লাঠিসোটা দিয়ে বেদম মারধর করে। এসময় তিনি পুকুরের পানিতে পড়ে যান, সেখান থেকে তুলে তাকে  পিটিয়ে জখম করা হয়। 

স্বজনরা ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করা হয়। পরে গুরুতর অবস্থায় প্রথমে চন্দ্রগঞ্জের একটি হাসপাতালে, পরে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় খোকন নামে স্থানীয় এক বিএনপি কর্মীকে দায়ী করেছে নিহতের পরিবার। 

নুর আলমের মৃতদেহ জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। 

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit