রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

এবার নির্বাচনে হেরে গেলে আর প্রেসিডেন্ট পদে লড়বেন না ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিপক্ষ হিসেবে নির্বাচন লড়ছেন ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস।

তবে এই নির্বাচনে হেরে গেলে ভবিষ্যতে আর কখনও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ৫ নভেম্বরের নির্বাচনে হেরে গলে ২০২৮ সালে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা তিনি করেন না।

৭৮ বছর বয়সী ট্রাম্প টানা তিনটি জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছেন এবং গত ৮ বছরে দলটিকে ব্যাপকভাবে নতুন আকার দিয়েছেন।

সিনক্লেয়ার মিডিয়া গ্রুপের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের কাছে হেরে গেলে তিনি আরও একবার ভোটে প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দিতে পারেন কিনা।

জবাবে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, “না, আমি করব না। আমি মনে করি… এটাই (শেষবার) হবে। (পুনরায় ভোটে প্রতিদ্বন্দ্বিতার মতো বিষয়) আমি একেবারেই দেখতে পাচ্ছি না।”

তবে তিনি যোগ করেন, “আশা করি, আমরা খুব সফল হতে যাচ্ছি।”

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কোনও প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি দায়িত্বে থাকতে পারেন না এবং এই কারণে আসন্ন নির্বাচনে ট্রাম্প জিতলে ২০২৮ সালে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা যায় না।

অতীতে, ট্রাম্প খুব কম সময়ই নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা স্বীকার করেছেন। এর পরিবর্তে প্রায়শই নির্বাচনে জয়ের অঙ্গীকার করে বক্তৃতা এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার মাধ্যমে সমর্থকদের উদ্বুদ্ধ করেছেন।

তবে গত চার দিনে এ নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচনে হারের সম্ভাবনার কথা বলেছেন তিনি। গত বৃহস্পতিবার ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পরাজয়ের কথা তুলে ধরেন এবং ইঙ্গিত দেন, এই জাতীয় ক্ষতি হলে তা আংশিকভাবে ইহুদি ভোটারদের কারণেই হবে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরাজয়ের শঙ্কা নিয়ে ট্রাম্পের এই স্বীকারোক্তি এটাই স্পষ্ট করে যে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে কমলা হ্যারিসকে মনোনীত করার পর চ্যালেঞ্জের মুখে পড়েছেন ট্রাম্প। 

সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা হ্যারিস। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit