বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. মুহিত ধান কাটা শুরুর আগেই ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ডোমার গোমনাতীতে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা বোচাগঞ্জে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন,শুকনো খাবার ও অর্থ বিতরণ ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ॥ নিজ পছন্দে বিয়ে,বাবা-মা করলেন অপহরণের মামলা পুলিশের শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : সেন্সর বোর্ড বাদ দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেট আইন, ২০২৩-এর ধারা ৩-এর উপধারা (১) অনুযায়ী বোর্ড পুনর্গঠন করল সরকার।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ সদস্যবিশিষ্ট চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। বোর্ডের সদস্য সচিব থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্য সদস্যরা হলেন- আইন ও বিচার বিভাগের সচিব; প্রধান উপদেষ্টার প্রেস সচিব; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র); জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার প্রতিনিধি; বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক; বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি; ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক এবং চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. জাকির হোসেন রাজু; চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল; চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, লেখক ও সংগঠক জাহিদ হোসেন; চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির; চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান; চলচ্চিত্র অভিনেত্রী নওশাবা আহমেদ এবং চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নাম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ হবে। তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ সেন্সর বোর্ড ও জুরিবোর্ডের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit