সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধ করল জার্মানি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আইনি চ্যালেঞ্জের কারণে ইসরায়েলে নতুন যুদ্ধাস্ত্র রফতানি স্থগিত করেছে জার্মানি। সরকারি তথ্য বিশ্লেষণ ও জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, জার্মানি থেকে এই ধরনের রফতানি মানবিক আইন লঙ্ঘন করেছে বলে যুক্তি দিয়ে মামলা ও রাজনৈতিক চাপের কারণে তারা ইসরায়েলে অস্ত্র রফতানির লাইসেন্স অনুমোদনের কাজ বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে জার্মান অর্থ মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর দেশটির সরকার একটি বিবৃতি দিয়েছে। সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রাইট বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো জার্মান অস্ত্র রফতানি নিষেধাজ্ঞা নেই।

জার্মান সরকার এমন দাবি করলেও সরকারি তথ্য কিন্তু ভিন্ন কথা বলছে। অর্থ মন্ত্রণালয়ের ডেটা অনুযায়ী, গত বছর ইসরায়েলে ৩২৬ দশমিক ৫ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রফতানির অনুমোদন দেয় জার্মানি। যার মধ্যে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এটি ২০২২ সালের তুলনায় ১০ গুণ বেশি।

তবে এ বছর অস্ত্র রফতানির অনুমোদন ব্যাপক হারে হ্রাস পেয়েছে। গত ২১ আগস্ট পর্যন্ত মাত্র ১৪ দশমিক ৫ মিলিয়ন ইউরোর অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে যুদ্ধাস্ত্র বিভাগের জন্য মাত্র ৩২ হাজার ৪৪৯ ইউরো অনুমোদন করা হয়েছে। মন্ত্রণালয়ের সংসদীয় প্রশ্নের জবাবে এসব ডেটা সরবরাহ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit