মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

প্রতিশোধ নিতে পারে হিজবুল্লাহ: সাবেক মোসাদ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জেরে হিজবুল্লাহ প্রতিশোধ নিতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক ডেপুটি প্রধান রাম বেন বারাক। তিনি বলেছেন, হিজবুল্লাহর হামলার বিষয়ে সতর্ক থাকতে হবে।

ইসরায়েলের একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক মোসাদ কর্মকর্তা বলেন, অল্প সময়ের মধ্যে এই গোষ্ঠীটি হামলা চালাতে পারে।

তিনি আরও বলেন, আমাদের এখন উচ্ছ্বাস করার সময় নেই এবং উত্তরে একটি বড় ধরনের হামলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

এদিকে, হিজবুল্লাহ দাবি করেছে, গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সমর্থন এবং লেবাননের মাজদাল সেলেম ও ব্লিদা এলাকায় হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে চার দফা হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের নেভ জিভ এলাকায় দেশটির একটি অস্ত্রাগারে রকেট হামলা চালানো হয়েছে। হাবুশিট পর্বতে অবস্থিত ইসরায়েলের ৮১০তম হারমন ব্রিগেডের সঙ্গে সংযুক্ত একটি কোম্পানির সদর দফতরেও রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া বেইত হিলেল ব্যারাকে আল সাহল ব্যাটালিয়নে রকেট হামলা এবং বাইয়াদ ব্লিদা সাইটে কামান দিয়ে হামলা চালানো হয়েছে।

গত মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত এবং আরও বেশ কয়েকটি শহরে একযোগে পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১২ জন নিহত হন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২ হাজার ৭৫০ জন। আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও রয়েছেন।

ভয়াবহ ওই হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই দেশজুড়ে আবারও বিভিন্ন স্থানে যোগাযোগ ডিভাইসে (ওয়াকিটকি) বিস্ফোরণের খবর সামনে আসে। এসব হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ৪৫০ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit