বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেফতার-১৯ রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

ফিলিস্তিনি বন্দি বিনিময়ে গাজায় স্থায়ী শান্তির প্রস্তাব দিল ইসরায়েল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক সকল জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান পাবলিক ব্রডকাস্টার’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রস্তাব অনুযায়ী, যদি হামাস তাদের জিম্মিদের মুক্তি দেয়, তবে সংগঠনের প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারকে গাজা থেকে নিরাপদে প্রস্থান করার সুযোগও দেওয়া হবে।

প্রস্তাবটিতে কেবল যুদ্ধবিরতি নয়, ইসরায়েলের কারাগারে বন্দি থাকা কয়েকশ ফিলিস্তিনি বন্দির মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসরায়েলের জিম্মি চুক্তির প্রধান আলোচক গাল হির্স্‌চ জানিয়েছেন, এই নতুন প্রস্তাবটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় উত্থাপন করা হয়। প্রস্তাবটিকে ‘নিরাপদ প্রস্থান চুক্তি’ এবং ‘প্ল্যান বি’ নামে অভিহিত করা হয়েছে।

ইসরায়েলের একজন কর্মকর্তার মতে, এই আলোচনায় জিম্মিদের জীবনের ঝুঁকির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। তার ভাষায়, “আমরা এমন একটি প্রস্তাব দিতে চাই যা জিম্মিদের দ্রুত মুক্তির সুযোগ করে দেবে। শর্ত হলো, ইয়াহিয়া সিনাওয়ার গাজা ছেড়ে চলে যাবেন এবং হামাস যুদ্ধ বন্ধ করবে। এর মাধ্যমে যুদ্ধের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে এবং হামাসের নেতৃবৃন্দ নিরাপদে গাজা ত্যাগ করতে পারবেন।”

তবে, ইসরায়েলের আগের প্রস্তাবগুলোর প্রতি হামাসের অবিশ্বাস থেকেই যাচ্ছে। তারা মনে করে, ইসরায়েল সব জিম্মি ফেরত পাওয়ার পর গাজায় আবারও সহিংসতা শুরু করবে, তাই এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দিহান দলটি।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit