মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

এবার লেবাননে ইসরায়েলের বিমান হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই। হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও রেডিওতে বিস্ফোরণের পর ইসরায়েলের সামরিক বাহিনী এই আক্রমণ চালিয়েছে। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান থেকে টানা হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।

দু’দিনের এই সংঘাতে ইসরায়েলের হামলার ফলে অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হিজবুল্লাহর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার ওপর এই হামলার পর লেবাননে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের আশঙ্কায় অনেক লেবাননবাসী এখন তাদের মোবাইল ফোন ব্যবহারেও আতঙ্কিত হয়ে পড়েছেন।  

বৈরুতের এক রাস্তার পাশে মোস্তফা সিবাল নামে এক ব্যক্তি বলেন, “এটা আর ছোট কোনো ঘটনা নয়, এখন এটি পুরোদস্তুর যুদ্ধের রূপ নিয়েছে। আমরা আমাদের ফোন আর নিরাপদ মনে করছি না। গতকালের ঘটনার পর আমি আমার ফোন মোটরসাইকেলে রেখে চলে এসেছি।”

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমান লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর অভিযান চালিয়েছে। অন্যদিকে, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল-মানার টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকে ইসরায়েলি বাহিনী আবারও সীমান্ত এলাকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে।

বুধবার হিজবুল্লাহর যোদ্ধাদের ব্যবহৃত রেডিওতে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ৬০৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি দেশজুড়ে প্রায় পাঁচ হাজার রেডিওতে প্রভাব ফেলেছে, যা লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি তৈরি করেছে।

এর আগে মঙ্গলবার হিজবুল্লাহর যোদ্ধাদের পেজার বিস্ফোরণের ঘটনায় আরও ১২ জনের মৃত্যু হয় এবং ২,৩০০ জনের বেশি মানুষ আহত হন। এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র অন্তত ৮ জন আহত হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit