বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ধর্মঘটে যেতে রাজি বার্সেলোনার কুন্দে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে প্রতিটি দলকে ২টি করে বেশি ম্যাচ খেলতে হচ্ছে। কারো কারো জন্য আছে প্লে-অফ ঝক্কিও। জয় পেলেই ম্যাচসংখ্যা বাড়ছে। ঘরোয়া লিগসহ অন্য প্রতিযোগিতা তো আছেই, খেলতে হয় জাতীয় দলের হয়েও। এত বেশি ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত ফুটবলাররা। এর বিহিত চান অনেকেই। ধীরে ধীরে আওয়াজও উঠছে; শুরুতে বড়সড় পরিসরে প্রতিবাদ করেছিলেন রদ্রি।


রদ্রির কথার সঙ্গে সুর মেলালেন বার্সেলোনার জুলস কুন্দে। কাতালান জায়ান্টরা গত রোববার খেলেছে জিরোনার বিপক্ষে, আগামী রোববার আবার ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামতে হবে তাদের। মাঝে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ মোনাকো। এ ম্যাচের আগে ধর্মঘটে যাওয়ার কথা বলেন কুন্দে।
রদ্রির সঙ্গে সহমত জানিয়ে ফরাসি ফুটবলার বলেন, ‘রদ্রি যা বলেছে, আমি তার সঙ্গে একমত। এটা আমরা অনেক দিন যাবত বলছি, কেউ মনযোগ দিচ্ছে না। না প্লেয়াররা শুনছে, না কোচেরা। এমন একটা সময় আসবে যখন আমাদের ধর্মঘট করতে হবে। কারণ তখন এটাই হবে একমাত্র পথ।’

বেশি বেশি ম্যাচ থাকার কারণে ফুটবলারদের মাঠেই বেশি সময় দিতে হচ্ছে। কমছে ছুটি ও বিনোদনের সময়। ফলে বাড়ছে ইনজুরি। কুন্দে বলেন, ‘আমরা বেশি বেশি রিস্ক নিচ্ছি। ছুটি কম বলে ইনজুরি হচ্ছে বেশি। ক্লাব বিশ্বকাপসহ আমাদের এখন প্রতি মৌসুমে ৭০টি করে ম্যাচ খেলতে হবে। এটা পাগলাটে ব্যাপার।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit