বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা ‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার

ওয়ানডে স্টাইলে অশ্বিন-জাদেজার প্রতিরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই সেশনে বোলিংয়ে দেখা যায়নি তাকে। তা বেশ অবাক করার মতোই অবশ্য। তাই বল হাতে সাকিব আল হাসানকে কখন দেখা যাবে সেই অপেক্ষা কেবল বাড়ছিলই। অবশেষে ৫৩তম ওভারে এসে ফুরোয় তা।

কিন্তু সাকিব বরং হতাশই করলেন। তার প্রথম বলেই চার মারেন রবীন্দ্র জাদেজা। তৃতীয় বলে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকান রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ওভারে ১১ রানের পর সাকিব দ্বিতীয় ওভারে দেন ১০ রান। তাতে ভারতও পেয়ে যায় চাপ কাটিয়ে ওঠার মোমেন্টাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২২৩ রান করেছে স্বাগতিকরা।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত।  টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।   ৪২ বছর পর কোনো সফরকারী দলের অধিনায়ক চেন্নাইয়ের মাটিতে টস জিতে আগে বোলিং নিল।  চেন্নাইয়ের মেঘে ঢাকা কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। তার বোলাররা করে দেখিয়েছেন তেমন কিছুই।

তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মা বেঁচে যান আম্পায়ারস কলে। তাসকিনের কাছ থেকে বাঁচলেও হাসান মাহমুদ ঠিকই রোহিতকে তুলে নেন। পঞ্চম ওভারে তার অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বল ডিফেন্ড করতে যান রোহিত, তার ব্যাট ছুয়ে বল যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো শান্তর হাতে। ১৯ বলে ৬ রান করে ফেরেন তিনি।

উইকেট মেডেন দেওয়ার পরের ওভারে এসে প্রথম বলেই চার হজম করেন হাসান। কিন্তু ঘুরে দাঁড়াতেও সময় নেননি। তৃতীয় বলে শুভমান গিল ক্যাচ দেন উইকেটের পেছনে। হাসান এরপরও থাকেন উজ্জ্বল।  নিজের টানা তৃতীয় ওভারে উইকেট নেন তিনি। এবার ফেরান বিরাট কোহলিকে। হাসানের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৬ বলে ৬ রান করে ফিরতে হয় কোহলিকে।  

দুর্দান্ত প্রথম ঘণ্টার পর দ্বিতীয়টি কেটেছে হতাশায়। ওপেনার যশস্বী জয়সওয়াল ও ঋষভ পান্ত কাটিয়ে দেন বাকি সময়, রানও এসেছে। শেষে হতাশা বেড়েছে তাসকিনের বলে স্লিপে সাদমান ক্যাচ ছাড়লে। প্রথম সেশনের শেষ ঘণ্টা ভালো কাটেনি। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই আবারও দলের জন্য ত্রাতা হন হাসান মাহমুদ। মাত্র তৃতীয় ওভারেই ৫২ বলে ৩৯ রান করা পান্ত উইকেটের পেছনে ক্যাচ দেন তার বলে।

এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলকে টেনে নেওয়ার দায়িত্ব নেন জয়সওয়াল। এই ওপেনার তুলে নেন হাফ সেঞ্চুরিও। কিন্তু তাকে ফেরান নাহিদ রানা। ১১৮ বলে ৫৬ রান করে স্লিপে দাঁড়ানো সাদমানের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ওপেনার।  

পরের ওভার করতে আসেন মেহেদী হাসান মিরাজ। তার বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। ৫৬ বলে ১৬ রান করেছিলেন তিনি। ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে উদ্ধারের চেষ্টা করছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৪৬ বলে ৪২ রানে অশ্বিন ও ৩৯ বলে ৩২ রানে অপরাজিত আছেন জাদেজা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit