বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

নাহিদ-মিরাজে দূর হলো গলার কাঁটা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এম চিদাম্বরম টেস্টে টস হেরে ব্যাট করছে ভারত। প্রথম ইনিংসে ১৪৪ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে রোহিত শর্মার দল। এদিন সাবধানী শুরুর পর হাসান মাহমুদের তোপের মুখে পড়েন ভারতীয়রা। ১৪ রানের মাথায় রোহিত শর্মাকে ফিরিয়ে যার শুরু। এরপর লাঞ্চের আগেই একে একে শুভমান গিল ও বিরাট কোহলিকে বিদায় করেন হাসান। ৩৪ রানে তিন উইকেট হারায় ভারত।

লাঞ্চের আগে আর উইকেট না হারালেও বিরতি থেকে এসে রিশভ পন্তকেও তুলে নিয়েছিলেন হাসান। ভারতের প্রথম চার উইকেটের সব কয়টি নিয়ে হাসান তখন উড়ছেন। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে গলার কাটা হয়ে আটকে যান জয়সওয়াল এবং কেএল রাহুল। এই জুটিতে ৪৮ রান যোগ করে বেশ গুছিয়ে নেয় ভারত। অবশেষে জুটি ভাঙেন নাহিদ রানা। দলীয় ১৪৪ রানের মাথায় নাহিদের বলে স্লিপে সাদমানের হাতে ধরা পড়েন জয়সওয়াল।

ভারতের ইনিংস ওপেন করতে নামা এই ব্যাটার ১১৮ বলে ৯ চারে ৫৬ রান করেন। জয়সওয়ালের বিদায়ের পর কেএল রাহুলও সাজঘরের পথ ধরেন। পরের ওভারে তাকে ফেরান মিরাজ। ৫২ বলে ১৬ রান করেন তিনি।
এই মুহূর্তে ক্রিজে আছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।ভারতের সংগ্রহ ৪৪ ওভারে ৬ উইকেটে ১৬৩।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit