স্পোর্টস ডেস্ক : চেন্নাইয়ে টেস্ট মানেই দলগুলোর অলিখিত নিয়ম – ‘টস জিতে আগে ব্যাটিং করো’। ব্যাপারটা রীতিমতো প্রথা হয়ে উঠেছে। বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্টের টসের আগেও ধরেই নেয়া হয়েছিল, যে দল টস জিতবে, তারাই আগে ব্যাটিং করবেন। কিন্তু প্রথা ভাঙার পথে হেঁটেছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।
এই মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া কত বিরল ঘটনা, তা ইতিহাসের আশ্রয় নিলেই চোখ কপালে উঠবে। দীর্ঘ ৪২ বছরের মধ্যে শান্তই প্রথম অধিনায়ক, যিনি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেননি। তার আগে চেন্নাইয়ে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের কিথ ফ্লেচার। ১৯৮২ সালের ঘটনা সেটি। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীদের ভারতের সঙ্গে সেই টেস্টে ড্র করেছিল ইংলিশরা
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৩০