বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

বগুড়ায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : বগুড়া জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক হোসনা আফরোজা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন নবনিযুক্ত জেলা প্রশাসক হোসনা আফরোজা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অবদান রয়েছে। এই অভ্যুত্থানে সাংবাদিকদের অবদান কম নয়। বর্তমানে সম্ভাবনার যে দ্বার উন্মোচন হয়েছে তা ধারণ করে সরকার দেশ এগিয়ে নিতে কাজ করছেন। 

তিনি আরও বলেন, জেলার নাগরিকদের সহযোগিতা নিয়ে আপনাদের একজন হয়ে কাজ করতে চাই। নাগরিকদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাব। এজন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। বগুড়ার শিক্ষা, ঐতিহ্য, উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই। এছাড়া জঙ্গিবাদ, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিয়ে রুখতে সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, রেজাউল হাসান রানু, এফ শাজাহানসহ বিভিন্ন প্রিন্ট ও  ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

সভায় বক্তারা প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় বগুড়ার যানজটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit