রবিবার, ২৪ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

নামাজ শেষে সালাম ফেরাবেন যেভাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলে প্রথমে ডানদিকে, তারপর বাম দিকে সালাম ফেরাতে হয়। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান ও বাম উভয় দিকে সালাম ফেরাতেন এবং উভয় দিকেই ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলতেন। (সুনানে তিরমিজি ২৯৫)

নামাজের সালাম অর্থাৎ ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলার সুন্নত পদ্ধতি হলো, সালামের শব্দগুলো অতিরিক্ত মদ না করে স্বাভাবিকভাবে উচ্চারণ করা। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেছেন, সালাম ‘হাযফ’ করা সুন্নত। ইবনে মোবারক (রহ.) বলেন, ‘হাযফ’ অর্থ, সালামকে বেশি ‘মদ’ না করা (অর্থাৎ বেশি না টানা)। (সুনানে তিরমিজি ২৯৭)
 
সালাম ফেরানোর সময় চেহারা কেবলার দিকে থাকা অবস্থায় সালামের শব্দ বলা শুরু করা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে চেহারা কেবলার দিক থেকে ডান দিকে ফেরানো উত্তম পদ্ধতি। দ্বিতীয় সালাম ফেরানোর সময়ও একইভাবে কেবলার দিক থেকে সালাম বলা শুরু করা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে চেহারা কেবলার দিক থেকে বাম দিকে ফেরানো উত্তম।
 
এ প্রসঙ্গে ইমাম নববি (রহ.) বলেন, কেবলার দিকে চেহারা থাকা অবস্থায় সালাম শুরু করবে এবং চেহারা ঘোরানো অবস্থায় সালাম সম্পন্ন করতে থাকবে। যেন চেহারা ঘোরানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সালামও শেষ হয়ে যায়। (আলমাজমু শরহুল মুহাজ্জাব ৩/৪৫৮)

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit