শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ে ভারতের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সংবাদমাধ্যম পিটিআই জানায়, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা ৩ স্পিনার নিয়ে খেলার চিন্তাভাবনা করছেন। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ও চায়নাম্যান কুলদীপ যাদব হতে পারে সেই ৩জন। ৩ স্পিনারের সঙ্গে থাকবেন দুই পেসার যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

ব্যাটিং অর্ডারে অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সোয়াল। তিনে শুবমান গিল ও চারে বিরাট কোহলি। এরপর জাদেজা ও সরফরাজ খান। সাতে দেখা যেতে পারে ঋষভ পন্তকে। আর শেষ ৪ জন হলেন রবিচন্দ্রন অশ্বিন, বুমরাহ, কুলদীপ ও সিরাজ।

চেন্নাই টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit