বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল, থামবে কাজীপাড়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ :  ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।  একই দিন থেকে মেট্রোরেল কাজীপাড়া স্টেশনে থামবে বলেও আশার কথা জানান তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আবদুর রউফ বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর চলতি সপ্তাহ থেকে শুক্রবারও (২০ সেপ্টেম্বর) থেকে মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। এই শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে মেট্রোরেল কাজীপাড়া স্টেশনে থামবে আশা প্রকাশ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক বলেন, স্টেশনটি পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা।  

এরপর ২৫ আগস্ট মেট্রো রেলের কার্যক্রম পুনরায় শুরু হলেও এই দুটি স্টেশনে কোনো ট্রেন থামতে পারছে না। ৫ আগস্টের আগে বিগত আওয়ামী লীগ সরকার জানিয়েছিল এ দুটি স্টেশন চালু হতে এক বছরের মতো সময় লাগবে। মোহাম্মদ আবদুর রউফ বলেন, যাত্রীদের জন্য দুটি স্টেশন প্রস্তুত করতে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit