শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ছক্কা মেরে দেয়াল ফুটো করে ফেলেছেন কোহলি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন ভারতীয়রা। ব্যাট হাতে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলিরা যেমন ব্যস্ত। তেমনই বল হাতে নিজেদের অস্ত্রগুলোয় শান দিচ্ছেন বুমরাহ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনও। তবে তাদের মধ্যে অনুশীলনে একটু বেশিই মনযোগী বিরাট কোহলিই।

অবশ্য কোহলির বেশি মনযোগী হওয়ারই কথা। দীর্ঘ ৮ মাস পর টেস্ট খেলতে নামছেন তিনি। তাই নেটে ব্যাটিংটা ভালোমতো ঝালিয়ে না নিলে চলে! বোলারদের একের পর এক ছুড়ে দেয়া বলগুলো ঠেকানোর পাশাপাশি চার-ছক্কা মারার অনুশীলনও সেরে নিচ্ছেন কোহলি।

প্রস্তুতি যে কোহলি উপভোগ করছেন, তা তার ব্যাটিং অনুশীলন দেখলেই অনুভব করা যায়। ব্যাটে বলে হচ্ছে দারুণ টাইমিং। যার প্রমাণ মিলেছে তার খেলা একটি শটে। নেটে অনুশীলনের সময় কোহলির খেলা একটি শটে এম চিদাম্বরম স্টেডিয়ামের একটি দেয়ালই ফুটো হয়ে গেছে।

কোহলির ছয় মেরে দেয়াল ফুটো করে ফেলার ঘটনাটি ধরা পড়েছে এক ভিডিওতে। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেখানে ভারতীয় তারকার ভক্তসমর্থকদের নানান মন্তব্যে পুর্ণ হয়ে উঠছে মন্তব্যঘর।

এক ভক্ত লিখেছেন, ‘গোট তার চিহ্ন দেয়ালে রেখে দিলেন।’ আরেকজন লিখেছেন, অনুশীলনের সময় কোহলি চিপকের দেয়াল ভেঙে ফেলেছেন।’

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit