শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শেখ হাসিনার ‘পদত্যাগপত্র’ ভুয়া, গণমাধ্যমের সমালোচনায় আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৬ সেপ্টেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে মন্তব্য করা হয়। পোস্টে শেখ হাসিনার ‘পদত্যাগপত্রটি’কে ভুয়া দাবি করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ব এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ, একটি দৈন্যতামাত্র।

 
‘পদত্যাগপত্র’ ভুয়া দাবি করে আরও বলা হয়, ‘পদত্যাগপত্রে’ এখনও মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিববর্ষ ২০২১ সালে শেষ! এছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে।
 

 

এছাড়া শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেয়া হয়েছে জানিয়ে পোস্টে বলা হয়, এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য রয়েছে। আর ৫ আগস্ট ছিল ২১ শ্রাবণ, কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে ২০ শ্রাবণ!
 
আওয়ামী লীগের পোস্টে দেশের মিডিয়াকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র না বানানোর আহ্বান জানানো হয়। পোস্টে আরও দাবি করা হয়, শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit