বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

‘বাংলাদেশ পরিস্থিতি’ নিয়ে বৈঠকে বসছেন ভারতীয় কমান্ডাররা, কারণ কী?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং সেখানে চরম ও কট্টরপন্থি গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হলো চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানের সামরিক সহায়তা।’

প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দফতরে চার দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই হবে প্রথম সম্মেলন।

সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং ‘অপ্রত্যাশিত’ যেকোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার এমন আহ্বানের কয়েকদিনের মধ্যেই ভারতীয় নৌ কমান্ডারদের বৈঠকের ঘোষণা এলো। 

 
এনডিটিভি বলছে, নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য উঠবে। অ্যাডমিরাল সব কমান্ডারকে সব সময় অভিযানের প্রস্তুতি রাখারও নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদন মতে, ভারতের নৌবাহিনী এডেন উপসাগরে তার কার্যক্রম পর্যালোচনা করবে, যেখানে তারা এই বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে অনেক সাফল্য অর্জন করেছে। ভারতের নৌবাহিনী বছরে দুবার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার উপস্থিত থাকেন।

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit