মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে খালাসি নিখোঁজ

গিয়াস উদ্দিন রনি নোয়াখালী প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

গিয়াস উদ্দিন রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে এক খালাসি নিখোঁজ রয়েছেন । শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান। এর আগে, গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. রাকিব হোসেন (১৮) জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে এবং এফবি সানি-৫ জাহাজে খালাসি হিসাবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গম বোঝাই এফবি সানি-৫ লাইটার জাহাজ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।  যাত্রা পথে ভাসানচরের পূর্ব পাশে এলে বৈরী আবহাওয়ার কবলে পড়েন। তখন রাকিব জাহাজের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে ঢেউয়ের আঘাতে সাগরে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান বলেন, এফবি সানি-৫ জাহাজের কোয়াটার মাস্টার মামুনের সঙ্গে কথা হয়েছে। নিখোঁজ রাকিবের সন্ধানে আমরাও চেষ্টা করছি। ভাসানচর কোস্টগার্ডকে জানানো হয়েছে। সকাল থেকে নদী উত্তাল রয়েছে। যানবাহন চলাচল একেবারে বন্ধ। এতে নিখোঁজ রাকিবকে উদ্ধারে নদীতে যাওয়া যাচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit