সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

‘বাবর কাপুরুষ, ওর পকেট থেকে ১০টা হারিস বের হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে বাজে সময় পার করছে পাকিস্তান। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সাফল্য পেতে প্রথমবারের মতো পাঁচটি দল নিয়ে ‘চ্যাম্পিয়ন ওয়ানডে কাপের’ আয়োজন করেছে পাকিস্তান। যেই দলগুলোর মধ্যে একটির মেন্টর করা হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে। তার দলের নাম স্ট্যালিয়ন্স। যেখানে মোহাম্মদ হারিসের নেতৃত্বে খেলছেন পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম। যা নিয়েই প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি।

বাকি দলগুলোতে সম্ভাব্য অধিনায়করা নেতৃত্ব দিলেও বাবরকে নেতৃত্ব থেকে বাদ দেওয়া নিয়ে চটেছেন বাসিত। শোয়েব মালিকের এমন সিদ্ধান্ত মেনে নেওয়ায় বাবরকে কাপুরুষ বলছেন তিনি। তার মতে, বাবরের পকেট থেকে এমন ১০টা হারিস বের হবে। পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিত বলেন, ‘বাবর আজমের জন্য আমার একটাই আফসোস। সেটি হলো, সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে (বাবর) অধিনায়ক করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’

বাসিত আরও বলেন, ‘এটা তার (বাবর) জন্য অনেক বড় অপমান। বাবরও কাপুরুষ। উমর আকমল বা আহমেদ শেহজাদ যেভাবে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তারও (বাবর) এমনটা করা উচিত ছিল।’অবশ্য নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর প্রথম ম্যাচেই দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন বাবর। ৭৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে লাইন্সকে ১৩৩ রানের বড় ব্যবধানে হারাতে কার্যকর ভূমিকা রেখেছেন বাবর। তার দিনে তৈয়ব তাহির হুসাইন তালাত ও অধিনায়ক হারিস ফিফটির দেখা পেয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit