সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই! বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

বিকেলের নাশতায় রসালো ও সুস্বাদু ‘রামেন’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রামেন মূলত নুডলস দিয়েই তৈরি করা হয়। তবে এ খাবার তৈরিতে নুডলসে মেশানো থাকে অনেক ধরনের স্পাইসি মশলা আর রঙিন সবজি।

মাছ, মাংসের ঝোল, সয়াসস, টমেটো সস দিয়ে এ খাবারটি রসালো করে তৈরি করা হয়। আসুন জেনে নিই, বাড়িতে তৈরির জন্য সুস্বাদু এ খাবারটির রেসিপি।
 
প্রয়োজনীয় উপকরণ
 
নুডলস: সেদ্ধ ৪ কাপ
মুরগির মাংস: ১ কাপ
পেঁয়াজ কুচি: ১ কাপ
আদা মিহি কুচি: ৪ টেবিল চামচ
রসুন কুচি: ৪ টেবিল চামচ
মাশরুম কুচি: ১/২ কাপ
শুকনা মরিচ গুঁড়া: ১ চা-চামচ
গোলমরিচ গুঁড়া: ১ চা-চামচ
ডিমের স্ক্রামব্লেড: ১ কাপ
  

সসপ্যানে সামান্য তেলে ডিম গুলিয়ে ছেড়ে দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে গেল ডিমের স্ক্রামব্লেড। পছন্দমতো করে কেটে কিংবা ঝুড়ি করে রামেনে মেশান। ছবি: সংগৃহীত

 

লবণ: স্বাদমতো
পছন্দমতো সবজি
কাঁচা মরিচ কুচি
ধনেপাতা কুচি
আরও পড়ুন:
  
যেসব সস লাগবে
 
সয়াসস: ৪ টেবিল চামচ
ওয়েস্টার সস: ২ টেবিল চামচ
সুইট চিলি সস: ২ টেবিল চামচ
টমেটো সস:  ২ টেবিল চামচ
 
যেভাবে তৈরি করবেন
 
প্রথমে একটি পাত্রে তেল দিয়ে তাতে আদা ও রসুন কুচি দিয়ে ভেজে নিন। লাল হয়ে এলে পেঁয়াজ, ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ দিয়ে আরও একটু ভেজে নিন। এরপর মুরগির মাংস ও মাশরুম দিয়ে ভালো করে রান্না করে নিন। মাংস ও মাশরুম ভাজা ভাজা হয়ে এলে তাতে সেদ্ধ সবজি যোগ করুন। ১ মিনিট রান্না করুন। এরপর নুডলস, ডিমের স্ক্রাম্বব্লেড, সস ও লবণ দিন।
 
নামানোর আগে গোলমরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া মিশিয়ে ঢাকনা দিয়ে ১ মিনিট দমে দিন। ব্যাস, তৈরি হয়ে গেলে রসালো ও সুস্বাদু ‘রামেন’। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit