শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

‘সমন্বয়ক না, আমাদের পরিচয় সাধারণ শিক্ষার্থী’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর চাঁদপুরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তখন উপস্থিত সকলে কেন্দ্র থেকে অঘোষিত সমন্বয়কারী পরিচয় দিলেও এখন আর সেই পরিচয় দেবেন না বলে জানিয়েছেন। তারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে চান। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে এমন ঘোষণা দেন চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। ছাত্রদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন মো. রবিউল আলম।  

তিনি বলেন, কেন্দ্র থেকে সমন্বয়ক প্রথা স্থগিত করার আদেশের পর, আমরা আবারো নিজেদের জায়গা পরিষ্কার করে বলছি যে আমরা কোনো সমন্বয়ক নই। দীর্ঘ ১ মাস পর আমাদেরকে সামাজিক, পারিবারিক এবং রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে লিয়াজুভিত্তিক রাজনৈতিক দলের সদস্যরা ভিডিও এডিটিং ও মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে আমাদের স্বাভাবিক ব্যক্তিজীবন ব্যাহত হচ্ছে। এই ফলশ্রুতিতে আমরা এই বিবৃতি দিচ্ছে যে আমরা কোনো সমন্বয়ক নই। বরং সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থী পরিচয়ে দেশ ও জাতীর কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমে সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে আমাদের আন্দোলনে অংশগ্রহণকারী নাদিম পাটওয়ারীকে হুমকিধামকি দেওয়া হচ্ছে। আমরা কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপস করবো না। একটি পক্ষ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিতে চেষ্টা করছে। মূলত দেশ প্রেম থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ছাত্রদের পক্ষে আরও বক্তব্য দেন আল আমিন সায়েম ও মো. জুবায়ের ইসলাম। উপস্থিত ছিলেন মো. নাদিম পাটওয়ারী, মো. আকায়েদুল ইসলাম রাফি, সায়েমা আফরোজ ও ফারিয়া নিশাত। চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit